বিদেশ যাওয়ার আগে প্রতারণা থেকে বাঁচার উপায় 2026
বিদেশে কাজ করতে যাওয়ার অনেক মানুষের স্বপ্ন। ভালো বেতন পরিবারের উন্নতি এবং ভবিষ্যৎ নিরাপদ করার জন্য প্রতিবছর অনেক মানুষ বিদেশ গ্রামী হচ্ছে। কিন্তু বিদেশে যাওয়ার আগে কিছু দালালের খপ করে পড়ে অনেক মানুষ প্রতারনার শিকার হন। কেউ বেশি টাকা নিয়ে ভুয়া ভিসা দেয়। কেউ ভাবাও তাকে কথা বলে অন্য কাজ দেয়।
আবার কেউ টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য জানা খুবই জরুরী। এই পোস্টটি জানবো বিদেশে যাওয়ার আগে থেকে বাঁচার উপায় কি এবং কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
সূচিপত্রঃ বিদেশ যাওয়ার আগে প্রতারণা থেকে বাঁচার উপায়
- বিদেশ যাওয়ার আগে প্রতারণা কেন হয়
- দালালের কথায় বিশ্বাস করে টাকা দেবেন না
- ভিসা আসল কিনা যাচাই করুন
- এজেন্সির তথ্য যাচাই করুন
- রশিদ ছাড়া টাকা দেবেন না
- পাসপোর্ট অন্যের কাছে দেওয়ার সময় সতর্ক থাকুন
- বেশি বেতনের লোভে দ্রুত সিদ্ধান্ত নিবেন না
- বিদেশ যাওয়ার মত খরচ আগে জানুন
- মেডিকেল নামে প্রতারণা থেকে সতর্ক থাকুন
- BMET এর তথ্য যাচাই করুন
- পরিবারে কাউকে সব তথ্য জানান
- ফেসবুকের বিজ্ঞাপন দেশে সরাসরি টাকা দেবেন না
- তাড়াহুড়া করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি
- সব কাগজের কপি নিজের কাছে রাখুন
- প্রতারণার শিকার হলে কি করবেন
বিদেশ যাওয়ার আগে প্রতারণা কেন হয়
বিদেশে যাওয়ার বিষয়ে অনেক মানুষ সঠিক তথ্য জানেনা এবং এই সুযোগে কিছু দালাল মিথ্যা কথা বলে ও টাকা নেয়ার চেষ্টা করে।
যেমন
- কম টাকায় বিদেশে পাঠাবো
- খুব সহজে ভিসা করে দেবো
- কোন পরীক্ষা লাগবে না
- কয়েকদিনের মধ্যে বিদেশ পাঠিয়ে দিব
- বিদেশে অনেক বেশি বেতনের চাকরি দেবো
- বিছানা হলে টাকা ফেরত দেব
এসব কথা শুনে অনেক প্রবাস গামীরা টাকা দিয়ে দেয়।
দালালের কথায় বিশ্বাস করে টাকা দেবেন না
বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া করা এবং কি কেউ যদি বলে আজ টাকা দিলে কাল ভিসা হয়ে যাবে তাহলে সতর্কতা হন। প্রথমে তার কথা যাচাই করুন সে কোন প্রতিষ্ঠানে হয়ে কাজ করছে প্রতিষ্ঠানের ঠিকানা কি এবং তার বৈধ অনুমোদিত আছে কিনা এসব জানতে হবে। শুধু পরিচিতি একজনের কথা শুনে কাউকে টাকা দেবেন না।
আরো পড়ুনঃ মালয়েশিয়ায় বাংলাদেশিদের কোন কাজের চাহিদা বেশি
বিদেশে যাওয়ার আগে আপনাকে যদি চাকরি কথা বলা হয় তাহলে চাকরির কাগজ ভালোভাবে পড়ুন। যেখানে উল্লেখিত লেখা থাকবে ।
- কি কাজ করবেন
- মাসিক বেতন কত
- কালের সময় কত
- থাকা ও খাবার ব্যবস্থা আছে কিনা
- ছুটির নিয়ম
- চুক্তির সময় কত
কাগজ না দেখে শুধু মুখে মুখে চাকরির কথা বলে সতর্ক থাকুন।
ভিসা আসল কিনা যাচাই করুন
শুধু ভিসার একটি ছবি দেখেই বিশ্বাস করবেন না। ভিসা কোন দেশের কি ধরনের ভিসা এবং সেটি আপনার নামে করা হয়েছে কিনা এসব বিষয়গুলো যাচাই করুন। সম্ভব হলে সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা বা তথা বাসের মাধ্যমে যাচাই করুন ভিসা যাচাই না করে বড় অংকের টাকা দেওয়া ঝুঁকিপূর্ণ।
এজেন্সির তথ্য যাচাই করুন
বিদেশে কর্মী পাঠানোর জন্য অনেক প্রতিষ্ঠান কাজ করে। কিন্তু সব প্রতিষ্ঠান বৈধ নয়। কোন এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে চাইলে আগে তার অনুমতি ও পরিচয় যাচাই করুন। এজেন্সির নাম ঠিকানা ফোন নাম্বার এবং অনুমোদিত তথ্য লিখে রাখুন। শুধু ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে কথা বলে কোন প্রতিষ্ঠানের উপর পুরোপুরি বিশ্বাস করবেন না
রশিদ ছাড়া টাকা দেবেন না
বিদেশ যাওয়ার জন্য টাকা দিলে অবশ্যই রশিদ নিন ।রশিদে কি জন্য টাকা নেওয়া হচ্ছে কত টাকা নেয়া হচ্ছে এবং তারিখ উল্লেখ আছে কিনা তা যাচাই করে দেখুন ।কেউ যদি বলে রশিদ লাগবেনা আমি সব ব্যবস্থা করে দেবো তাহলে সতর্ক হোন। সম্ভব হলে ব্যাংক বা নিরাপদ মাধ্যমে টাকা দেওয়া ভালো এতে পুরো টাকা দেওয়ার প্রমাণ রাখার সহজ হয়।
আরো পড়ুনঃ বিদেশ যাওয়ার জন্য মেডিকেল সংক্রান্ত গাইড
খালি কাগজে স্বাক্ষর করবেন না ।কোন কাগজ না পড়ে কখনো স্বাক্ষর করবেন না ।কেউ যদি বলে এটা শুধু নিয়মের কাগজ এখানে সই করে দিন তবুও আগে পরে নিবেন। আপনি যদি কাগজ বুঝতে না পারেন তাহলে পরিবারের বিশ্বস্ত কাউকে দিয়ে পড়ে নিন।প্রয়োজন হলে আইন জানা ব্যক্তির সাহায্য নিন।
পাসপোর্ট অন্যের কাছে দেওয়ার সময় সতর্ক থাকুন
বিদেশ যাওয়ার কাজে অন্য সময় পাসপোর্ট দরকার হতে পারে।তবে কার কাছে পাসপোর্ট দিচ্ছেন তা অবশ্যই জানুন। পাসপোর্ট দেওয়ার আগে তার কপি বা ছবি নীলের কাছে রাখুন অপরিচিত কারো কাছে দীর্ঘ সময়ের জন্য পাসপোর্ট রেখে দেবেন না।
বেশি বেতনের লোভে দ্রুত সিদ্ধান্ত নিবেন না
বিদেশে অনেক বেশি বেতনের চাকার কথা শুনে স্বাভাবিকভাবে ভালো লাগে। কিন্তু শুধু বেশি বেদনার কথা শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় ধরণ কেউ বলল সাধারন কাজ কিন্তু মাসে ২ লাখ টাকার বেতন তাহলে প্রথমে জানতে হবে
- কাজটি কি।
- কোম্পানির নাম কি
- কাজের জায়গা কোথায়
- থাকার ব্যবস্থা কে করবে
- চাকরির কাগজ কোথায়
এসব তথ্য না থাকলে সতর্ক থাকুন ।
বিদেশ যাওয়ার মত খরচ আগে জানুন
বিদেশ যেতে কত টাকা লাগবে তা আগে পরিস্কার ভাবে জেনে নিন। ভিসা মেডিকেল প্রশিক্ষণ যাতায়াত এবং অন্যান্য খরচ আলাদা হতে পারে। কিন্তু একজন দালাল যে টাকা চাইছে সেটি সঠিক খরচ এবং সরকারের তথ্য অভিশপ্ত উৎসব থেকে খরচ সম্পর্কে ধারণা নিয়ে নিবেন এবং তা যাচাই করবেন।
মেডিকেল নামে প্রতারণা থেকে সতর্ক থাকুন
বিদেশ যাওয়ার আগে অনেক ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা করতে হয়। মেডিকেল কোথায় করবেন এবং কি পরীক্ষা লাগবে তার সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী জেনে নিন। অপরিচিত কোন ব্যক্তির কথায় টাকা দিয়ে ভুয়া মেডিকেল রিপোর্ট করার চেষ্টা করবেন না। এতে পরবর্তী সময় সমস্যা হতে পারে।
BMET এর তথ্য যাচাই করুন
বাংলাদেশ থেকে বিদেশ কর্ম স্থানের ক্ষেত্রে BMET এর তথ্য গুরুত্বপূর্ণ। বিদেশ যাওয়ার আগে নিয়ে বন্ধন প্রশিক্ষণ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সরকারি তথ্য দেখুন। কোন দালাল যদি বলে সরকারি কোন কাগজ লাগবে না শুধু আমাকে টাকা দিলে হবে তাহলে সতর্ক হওয়া উচিত। কারণ এতে আপনার পরবর্তী সময়ে অনেক সমস্যা হতে পারে এবং।
পরিবারে কাউকে সব তথ্য জানান
বিদেশ যাওয়ার আগের সব তথ্য পরিবারের অত্যন্ত একজন বিশিষ্ট মানুষকে জানানো প্রয়োজন।
যেমন
- এজেন্সির নাম
- দালালের নাম
- অফিসের ঠিকানা
- অফিসের ফোন নম্বর
- ভিসা তথ্য
- চাকরির কাগজ
- কত টাকা দিয়েছেন
এসব তথ্য সব কাগজের ছবি তুলে পরিবারে কাছে রাখুন। এতে কোন সমস্যা হলে পরিবারের দ্রুত ব্যবস্থা নিতে পারবেন ।
ফেসবুকের বিজ্ঞাপন দেশে সরাসরি টাকা দেবেন না
ফেসবুক টিক টক বা অন্য সোশ্যাল মিডিয়াতে বিদেশ চাকরি অনেক বিজ্ঞাপন দেখা যায়। কিন্তু সব বিজ্ঞাপন সত্য নয়। কেউ যদি সোশ্যাল মিডিয়াতে লিখে ১০০% ভিসা কোন খরচ নির্দিষ্ট থাকে তাহলে আগে তথ্য যাচাই করুন। শুধু একটি পোস্ট বা ভিডিও দেখে টাকা পাঠাবেন না এতে আপনি নিরাপদ না।
তাড়াহুড়া করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি
দালাল যদি বারবার চাপ দেয় এবং কি বারবার টাকা চেয়ে থাকে তাহলে আপনি ওর থেকে বিরত থাকুন। যেমন
- আজও টাকা দিতে হবে
- এখন টাকা না দিলে সুযোগ শেষ
- আর কাউকে বলার দরকার নেই
তাহলে আর বেশি সতর্ক হোন সঠিক কাজের জন্য সাধারণত তথ্য যাচাই করার সুযোগ থাকা উচিত তা হয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে তা হলো না করে সঠিক সিদ্ধান্ত এবং সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নেওয়া সঠিক।
সব কাগজের কপি নিজের কাছে রাখুন
বিদেশ যাওয়ার আগে সব গুরুত্বপূর্ণ কাগজের কপি রাখুন।
যেমন
- পাসপোর্ট
- ভিসা
- চাকরির কাগজ
- টাকা দেওয়ার রশিদ
- মেডিকেল রিপোর্ট
- প্রশিক্ষণের কাগজ
- এজেন্সির কাগজ
এসব কাগজ নিজের কাছে রাখুন অথবা মোবাইলের ছবি তুলে রাখুন।
প্রতারণার শিকার হলে কি করবেন
যদি মনে হয় আপনি প্রতারণা শিকার হয়েছেন তাহলে চুপ করে থাকবেন না। প্রথমে আপনার কাছে থাকা সব কাগজ রশিদ টাকা দেওয়ার প্রমাণ ফোন নম্বর এবং কথাবার্তার প্রমাণ সংরক্ষণ করে রাখুন। এরপর সংশ্লিষ্ট সরকারের দপ্তর বা আইনগত সহায়তার মাধ্যমে অভিযোগ করার চেষ্টা করুন। বিদেশ যাওয়ার বিষয়ে সরকারের তথ্য জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের তথ্য অনুসরণ করা ভালো।
শেষ কথা
বিদেশে যাওয়ার জীবনে একটি বড় সিদ্ধান্ত। তাই শুধু ভালো চাকরি বা বেশি বেতনের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। বিদেশ যাওয়ার আগে প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো তথ্য যাচাই করা কাগজপত্র দেখা এবং প্রমাণ ছাড়া টাকা না দেওয়া। দালালের কথায় তাড়াহুড়া না করে সরকারি তথ্য যাচাই করুন। কোন কাগজ না পড়ে স্বাক্ষর করবেন না এবং টাকা দিলে অবশ্যই রশিদ রাখুন।
বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে যাচাই করা ভালো কিন্তু ভুল মানুষের হাতে টাকা দিয়ে পরে আফসোস করা ভালো নয়। এতে নিজের আফসোস ও টাকার ক্ষতি হয়। তাই আপনার সিদ্ধান্ত সঠিক হোক।

ব্লগ বাজারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url