বিদেশ যাওয়ার জন্য মেডিকেল সংক্রান্ত গাইড

কর্মজীবী হিসেবে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক। সাধারণত পাসপোর্ট ও চাকরি চুক্তিপত্র হাতে পাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। ভিসা পাওয়ার জন্য প্রত্যেক দেশের তথা বাস কর্তৃক নির্ধারিত মেডিকেল সেন্টার স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট করাতে হয়।


কর্মী হিসেবে বিদেশ যেতে চাইলে স্বাস্থ্য পরীক্ষা উত্তীণ হওয়া সাপেক্ষে ভিসা দেওয়া হয় অনেক ক্ষেত্রেই ভিসা নিয়ে বিদেশ যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা করতে হয়।

সূচিপত্র বিদেশ যাওয়ার জন্য মেডিকেল সংক্রান্ত  গাইড

কোন কোন দেশের জন্য মেডিকেল লাগে 

বিদেশে যাওয়ার জন্য মেডিকেল বাধ্যতামূলক তো বিদেশের জন্য যেসব দেশে মেডিকেল বাধ্যতামূলক যেমন 

  • সৌদি আরব 
  • কুয়েত 
  • সংযুক্ত আরব আমিরাত 
  • কাতার 
  • বাহরাইন 

মেডিকেল টেস্ট কি কি 

  • মলমূত্র পরীক্ষা 
  • এক্স-রে
  • রক্ত পরীক্ষা (এইচএসবি এসজি, হেপাটাইটিস -এ ও বি )বিডিআরএল( যৌন রোগ/সংক্রমণ পরীক্ষা) 
  • এইচ আইভি( এইডস-এর পরিক্ষা)
  • টিউবারকিউলোসিস(যক্ষা পরীক্ষা)
  • ম্যালেরিয়া 
  • লেপ্রোসি / কুষ্ঠ রোগ
  • মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কি না ইত্যাদি বিষয়ে পরীক্ষা করা হয়। 

মেডিকেল/স্বাস্থ্য পরীক্ষার খরচ 

মধ্যপ্রাচ্যে  যেতে হলে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক। মধ্যপ্রাচ্যে যাবেন বলে চিনতে ভাবনা করছেন তাদের অবশ্যই মেডিকেল টেস্ট করতে হবে। আর এই টেস্টের জন্য আপনার বর্তমান খরচ হবে ৮৫০০ -১০,০০০  টাকার মতো।

মেডিকেল/স্বাস্থ্য পরীক্ষার রেজিস্ট্রেশন 

মেডিকেল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষার রেজিস্ট্রেশন জন্য যেকোনো ব্রাউজারে যেতে হবে এবং  সার্চ করতে হবে। https://v2.gcchmc.org/medical-center

গামকা(GCC) ওয়েবসাইট থেকে দশ ডলারের বিনিময়ে মেডিকেল স্লিপ নিতে হবে। আপনার যদি নিতে না পারেন তাহলে কোন কম্পিউটার দোকান থেকে রেজিস্ট্রেশন করে স্লিপটি নিয়ে নিবেন।

মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার জন্য কাগজপত্র 

মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার জন্য যেসব কাগজপত্র লাগবে যেমন 

  • ৩/৪ মাস মেয়াদী পাসপোর্ট 
  • ভিসা অনলাইন কপি 
  • পাসপোর্ট সাইজের ৪ কপি (ছবি সাদা ব্যাকগ্রাউন্ড )
  • গামকা মেডিকেল স্লিপ 
  • বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি 
  • নিবন্ধন/আইডি কার্ডের ফটোকপি 

যেসব রোগ থাকলে মেডিকেল রিপোর্ট আনফিট দেওয়া হয় 

  • এইচআইভি 
  • জন্ডিস
  • চর্মরোগ (খুব বেশি) 
  • হাড়ের সমস্যা 
  • শ্বাস কষ্ট 

এসব রোগ থাকলে মেডিকেল টেস্ট নেগেটিভ আসে এর জন্য আনফিট দেওয়া হয়।

মেডিকেল / স্বাস্থ্য পরীক্ষার মেয়াদ 

মেডিকেল সেন্টার কর্তৃক প্রদত্ত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এর কার্যকারিতা ৩  (তিন) মাস পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেডিকেল সেন্টার সমূহ তোর রিপোর্ট ৩ (তিন) বছর পর্যন্ত সংরক্ষণ করবে।

গামকা মেডিকেল টেস্ট কোথায় করাবেন 

অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করার পূর্বে অবশ্যই আগে আপনাকে গামকা কেন্দ্র থেকে স্লিপ সংগ্রহ পূর্বক গামকা অনুমোদিত মেডিকেল থেকে টেস্ট করাতে হবে। অর্থাৎ অনলাইনে শুধু আপনি রিপোর্ট চেক করতে পারবেন কিন্তু টেস্ট আপনাকে সরাসরি মেডিকেলে করতে হবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগ বাজারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url